সম্প্রীতি বিনষ্টের ইন্ধনদাতাদের কঠোর হাতে দমনের দাবি ড. কামালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ০০:৩৮আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০০:৩৮

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পেছনে যারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকে কঠোর হাতে দমন করা উচিৎ। উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম ও যুদ্ধ করে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের সৃষ্টি করেছি।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে দলের দুই নেতা দেখা করতে গেলে তাদের সঙ্গে এসব কথা বলেন কামাল হোসেন। দলের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপির ব্যক্তিগত সহকারী মো. কয়েছ মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কামাল হোসেন বলেন, ‘এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার থাকবে। প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজ নিজ ধর্ম পালনে কোন ধরনের বাধার সম্মুখীন হবে না। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রেখে সবাই নিজ নিজ ধর্ম ও উৎসব পালন করে যাবে এটাই স্বাভাবিক।’

গণফোরাম সভাপতি বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জাতিগত বিরোধ সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে এই মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ.ও.ম. শফিক উল্লাহ।

/এসটিএস/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী