সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ০৮:৪৬আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৮:৪৬

আজ শুক্রবার হেফাজতে ইসলামের কোনও কর্মসূচি নেই জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংগঠনটির নেতারা। তারা বলছেন, ‘দেশের সকল ইসলামপ্রিয় তৌহিদি জনতা, হেফাজতের সর্বস্তরের নেতা-কর্মী ও কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। শুক্রবার (১৫ অক্টোবর) হেফাজতের কোনও কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত ‘খাস কমিটি’র বৈঠক থেকে এমন আহ্বান জানান তারা।

কুমিল্লায় ‘কোরআন অবমাননাকারী’ সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। আমরা জানতে পেরেছি, কুমিল্লার নানুয়ার দিঘির সেই পূজা মণ্ডপটি বন্ধ করে দিয়েছে সরকার এবং অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে- সে বিষয়েও সদা সর্তকতা অবলম্বন করতে হবে।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজত মহাসচিব নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী