ধর্মান্ধ চক্রান্তের সঙ্গে বিএনপির একটা রাজনৈতিক সম্পর্ক আছে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৫:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫:৪৪

বিএনপি যতদিন ধর্মান্ধদের মাথার ওপরে ছাতা ধরে রাখবে, ততদিন উগ্রবাদীদের আক্রমণের সম্ভাবনা থেকেই যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ধর্মান্ধ চক্রান্তের সঙ্গে বিএনরপির একটা রাজনৈতিক সম্পর্ক আছে।’

সোমবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস: রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় হাসানুল হক ইনু এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সবাই ধর্মান্ধ উগ্রবাদী ও সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের ধ্বংস কামনা করছি। আজকের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে, উগ্রবাদীদের আক্রমণ বাংলাদেশে আর হবে না এর নিশ্চয়তা প্রদান করা। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। এই  প্রশ্নকে নিষ্পত্তি করতে ধর্মান্ধ শত্রুদের চিহ্নিত করতে হবে।’

জাসদ নেতা বলেন, ‘এই ধর্মান্ধ চক্রের একটা সংযোগ আছে। এদের সম্পৃক্ততা আছে রাজাকারের সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে, পাকিস্তানপন্থার সঙ্গে এবং সর্বশেষ এই ধর্মান্ধ চক্রান্তের একটা রাজনৈতিক সম্পর্ক আছে বিএনপির সঙ্গে। এই চার মাত্রার সম্পৃক্তার মধ্যদিয়ে বাংলাদেশে এই উগ্রবাদীর উৎপাদন হচ্ছে এবং এখানে ভয়াবহ তাণ্ডব করছে।’

তিনি আরও বলেন, ‘আজকে যদি বাংলাদেশে ধর্মান্ধদের আক্রমণের পুনরাবৃত্তি আমাদের ঠেকাতে হয়, অসাম্প্রদায়িক সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হয়, তাহলে অসাম্প্রদায়িক প্রশাসন দরকার। একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক অঙ্গন, দল এবং সংবিধান দরকার। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে স্থায়ীভাবে একটা নিরাপদ আবাসস্থল করে তুলতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ আরও অনেকে।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি