এই উন্নয়নের কোনও মানে নেই: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ১৫:২৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫:২৯

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সরকার মালিকদের সমর্থন দিয়ে বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে। তারা মেট্রোরেল বানাচ্ছে, অথচ মানুষের পেটে ক্ষুধা। এই উন্নয়নের কোনও মানে নেই।’

শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘এই সরকার একটা গণদুশমন সরকার, এদের যেতে হবে। মন্ত্রী এক কথা বলেন, সচিব আরেক কথা বলেন।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকাল নির্বাচনি সহিংসতায় ৮ জন মানুষ মারা গেছে। মানুষের কথা ন্যূনতম ভাবে না এরা। বিরোধী কোনও পার্টি নেই। নিজেরা নিজেরাই মারামারি করছে।’

প্রতিদিন সীমান্তে হত্যা হয় দাবি করে মান্না বলেন, ‘সীমান্তে যে বাহিনীগুলো আছে তারা কী করে? ১৩ লাখ রোহিঙ্গা ফেরত দেওয়ার কোনও প্রক্রিয়া নেই। লন্ডন, প্যারিস, জার্মানি, ইতালি কোথাও গিয়ে রোহিঙ্গা বিষয়ে কথা বলেননি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, ড. জাহিদুর রহমান, মোফাখখার ইসলাম নবাব, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক সভাপতি সাকিব আনোয়ার প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের