বিক্ষিপ্ত আন্দোলন হলো স্ফূলিঙ্গ, অচিরেই আগ্নেয়গিরি হবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৫:৪৪আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫:৪৪

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে বিক্ষিপ্ত যে আন্দোলন হচ্ছে তা স্ফূলিঙ্গ। আর এই স্ফূলিঙ্গ অচিরেই আগ্নেয়গিরি হয়ে উঠবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যে ব্যবস্থা ও যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই উল্লেখ করে মান্না বলেন, তিনি এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন। ডাক্তার বলেছেন, কয়েকদিন খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার। কিন্তু সরকার দিচ্ছে না। প্রধানমন্ত্রী নিষ্ঠুর রসিকতা করে বলেছেন‑ তার জন্য যতটুকু করার করেছি। কিন্তু এই দেশে কে না জানে, বাংলাদেশে এখন একটা গাছের পাতাও নড়তে পারে না শেখ হাসিনার কথা ছাড়া।

তিনি আরও বলেন, এদেশে গত দেড় বছরে করোনার সময়ে প্রায় তিন কোটি ৪০ লাখ লোক দারিদ্রসীমার নিচে নেমেছে। পরিকল্পনামন্ত্রী বলেন‑ আমরা এত উন্নতি করি সেটা চোখে পড়ে না আপনাদের। আবার তিনিই বলেন, এই উন্নতির ফলাফল দশ শতাংশ লোক ভোগ করেছে, বাকি ৯০ শতাংশ মানুষের কাছে যায়নি। কোনও কোনও মন্ত্রী বলেন, আমরা উন্নয়নের রোল মডেল।

মান্না বলেন, দেশে যে বিক্ষিপ্ত আন্দোলন হচ্ছে তা স্ফুলিঙ্গ। আর এই স্ফুলিঙ্গ অচিরেই আগ্নেয়গিরি হয়ে উঠবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনার বাংলা পার্টির উপদেষ্টা আবুল কাশেম ফজলুল হক ও সভাপতি শাহ আব্দুর নুর।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে