সরকারের পরিকল্পনা বুঝতে বারবার ভুল করেছি: ইবরাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান  সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বর্তমান সরকারের পরিকল্পনা বুঝতে আমরা  বারবার ভুল করেছি, দেরিতে বুঝেছি। তিনি বলেন, ‘বর্তমান সরকার আমাদের এক জায়গায় নিয়ে কোনঠাসা করতে চায়। খালেদা জিয়াকে চিকিৎসাবিহীন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা। ২০ দলীয় জোট এবং জাতীয়তাবাদী নেতৃত্ব যেন অরাজকতায় না পড়ে, যেন বিশৃঙ্খলা না হয়, তার জন্য সজাগ থাকতে চাই।’

রবিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জানান, কল্যাণ পার্টি মনে করে, ২০  দলীয় জোট তথা জাতীয়তাবাদী নেতৃত্ব কোনও অবস্থায় যেন সরকারি চক্রান্তের ফলে বিশৃঙ্খলায় না পড়ে, অবহেলায় না পড়ে, যেন নেতৃত্ব সংকট সৃষ্টি না হয়। তিনি বলেন, ‘আমরা নেতৃত্ব সংকটে আছি, জাতীয়তাবাদী পতাকা আমরা সমুন্নত রাখবো।’

তিনি আরও বলেন, ‘ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে মুক্তির তাড়নায় দেশবাসী ছটফট করছে। গণতন্ত্রহীনতার বিভীষিকা থেকে জাতি মুক্তি চায়। গুমড়ে কাঁদছে লাখো রাজনৈতিক কর্মীর পরিবার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোড়া জনজীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। বিজয়ের আনন্দ আজ  দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এনডিপি’র চেয়ারম্যান কারি মো. আবু তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির (একাংশের) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের  অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হক,  জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি