রাষ্ট্রপতির সংলাপে যাবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৬:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৬

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশগ্রহণ করবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনকল্পে  রাষ্ট্রপতির সংলাপ অপ্রয়োজনীয়, প্রচারসর্বস্ব ও রাষ্ট্রপতির মূল্যবান সময়ের অপচয়মাত্র।’

সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে যাই মনে করুন না কেন, বাস্তবে সরকার তথা প্রধানমন্ত্রীর মতামত ও পরামর্শের বাইরে সাংবিধানিকভাবে তার কিছুই করার অবকাশ নেই। বিগত দুই নির্বাচন কমিশন এবং তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও সার্চ কমিটির অভিজ্ঞতাই তার এক বড় নজির। বিশেষ করে নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের তিক্ত ও করুণ অভিজ্ঞতা তার প্রমাণ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, সিকদার হারুন মাহমুদ, কামরুজ্জামান ফিরোজ, ঢাকা মহানগর নেতা সালাউদ্দীন আহমেদ, কাঞ্চন মিয়া প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান