কেন ৬৯-এর মতো অভ্যুত্থান হচ্ছে না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৯

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ১৯৬৯ আসাদের মৃত্যুতে লাখো মানুষ জড়ো হয়েছিল। এখনও তো মানুষ মারা যাচ্ছে, এখন কেন ৬৯ আবার জাগে না? সেই সময় থেকে এখন রাজনৈতিক কর্মী অনেক বেশি তারপরও কেন অভ্যুত্থান হচ্ছে না।

রবিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, যে মানুষটা সকল অভ্যুত্থানের নায়ক ছিলেন তিনি আজ দৃশ্যমান না। তিনি আজ কী করছেন তা আমরা জানি না। তার মানে ইতিহাসগুলো আমরা গিলে খাচ্ছি।

তিনি আরও বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ চায়নি, সরকারের পদত্যাগ চায়নি। ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চেয়েছে। ভিসি বলছেন, আমি পদত্যাগ করতে পারি যদি সরকার আমাকে বলে। অর্থাৎ কোনও বিশ্ববিদ্যালয়ের ভিসির সরকারের অনুমতি ছাড়া পদত্যাগেরও ক্ষমতা নেই।

শহীদ আসাদ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহবুব উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, বরিশাল -১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, শহীদ আসাদের ছোট ভাই ডা. এম নুরুজ্জামান প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের