জাতিসংঘের অধীনে জাতীয় সরকার গঠনের দাবি ‘বিজেপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ১২:৪৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২:৪৭

জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা মিঠুন চৌধুরী। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের মহাসচিবকে আহ্বান জানাবেন বলে জানান।  

শনিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ফর্মুলা বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বর্তমানে দেশে ‘রাজনৈতিক দেউলিয়াপনা’ চলছে দাবি করে মিঠুন চৌধুরী বলেন, ‘এর সমাধান শুধু জাতিসংঘ দায়িত্ব নিলেই সম্ভব। আমরা চাই জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠন হোক। সেই সরকার হবে নির্বাচনকালীন সরকার। সময় থাকবে তিন মাস এবং সেই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, সেটাই আমাদের প্রত্যাশা।’

সংবাদ সম্মেলনে থেকে জানানো হয়, বাংলাদেশ জনতা পার্টি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা প্রদান করবে এবং এককভাবে নির্বাচন করার লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহ হতে সারা দেশে গণসংযোগ ও প্রার্থিতা বাছাই প্রক্রিয়া শুরু করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির অন্য নেতাকর্মীরা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি