ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:১১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:১২

১৯৭১ সালে কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতো—গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর এমন বক্তব্যকে ভিত্তিহীন, ইতিহাস বিকৃতি ও মিথ্যা  দাবি করে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, 'ডা. জাফরুল্লাহ চৌধুরী মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি জাতির সামনে মিথ্যাচার করছেন তা দুঃখজনক। আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা মনে করছি—ডা. জাফরুল্লাহ চৌধুরী উন্মাদের মতো প্রলাপ করছেন। আমরা তাকে পরামর্শ দিই—আপনার বয়স হয়েছে, আপনি বিশ্রামে থাকুন। কাদের মোল্লা ও দেলোয়ার হোসেন সাঈদীর মতো স্বীকৃত শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত।

১৯৭১ সালে কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতো এই বক্তব্য অসত্য ও ইতিহাস বিকৃতি উল্লেখ করে তারা বলেন, কাদের মোল্লা ১৯৬৮ সালে তৎকালীন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ করতেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে এমএসসিতে ভর্তি হন। পরবর্তী সময়ে ছাত্রসংঘের শহিদুল্লাহ হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ঢাকা মহানগরীর সেক্রেটারি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তাই কাদের মোল্লা ১৯৭১ সালে ছাত্র ইউনিয়ন করতো মর্মে জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ইতিহাস বিকৃতির শামিল।

এর আগে, বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ ওই দাবি করেন।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী