আমরা নামলে খবর করে ছাড়বো, প্রস্তুতি নেওয়া হচ্ছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এইবার আমরা যখন নামবো, এদের খবর করে ছাড়বো। এই খবর করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, সবার কাছে বলি এখনই সময়। এই সরকার নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায় না। এই সরকার আগের মতো গুলি চালাবার সাহস পায় না।’

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে’ নাগরিক নারী ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জিনিসপত্রের দাম কমাও, আমাদের বাঁচতে দাও। সরকারের কাছে এটা আমাদের আবেদন। তারা এখন নিজেরা দাম কমাতে পারে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি নাই কমাতে না পারে, তাহলে তারা ক্ষমতায় আছে কেন?’

নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে দ্রব্যের দাম কমাবে জানিয়ে মান্না বলেন, ‘নাগরিক ঐক্য যদি ক্ষমতায় যায়, নাগরিক ঐক্যের বন্ধু সংগঠন যারা আছে, তারাও যদি ক্ষমতায় যায়, এদেশের ভাগ্য বদলাবে। আমাদের অঙ্গীকার,  জিনিসের দাম কমবে। কারণ, আমরা জানি, সিন্ডিকেট ভাঙতে পারলে জিনিসের দাম কমবে।’

সরকার দেশকে জাহান্নামে নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন,  ‘যত খারাপ শাসন আপনারা দিয়েছেন, এর চেয়ে খারাপ আর কেউ করতে পারবে না। যেই ক্ষমতায় যাক, কিছু না করলেও আপনাদের থেকে ভালো করবে। তারা (সরকার) জিনিসের দাম কমাতে পারে না। কিন্তু অধিকারের কথা বললে টুটি চেপে ধরবে। তাতেও না হলে ক্রসফায়ার করবে। অবশ্য ক্রসফায়ার মাসদুয়েক বন্ধ। কারণ, ওদের ওপর অদৃশ্য ক্রসফায়ার চলছে।’

এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এই কয়েকবছর আগে এরা ক্ষমতায় আসার আগে, আমরা দেখতাম— লেখাপড়ার একটা মান ছিল। আজ  তিনটা থার্ড ক্লাস পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, সচিবালয়ের সচিব হয়।  প্রশাসন ধ্বংস হয়েছে গেছে। শিক্ষা  চিকিৎসা বাসস্থান কোনও কিছুর নিশ্চয়তার নেই। ভাত দেওয়ার সাধ্য নাই কিন্তু কিল দেওয়ার গোসাই।’

নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে, নয়তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে বিদায় করতে হবে জানিয়ে মান্না বলেন, ‘সরকার এমনি এমনি যাবে না। তাদের থেকেও কড়ায়-গণ্ডায় অত্যাচার, দুর্নীতির হিসাব করা হবে, বিচার করা হবে। এসব ক্ষেত্রে ছাড় দেবে, এমন কোনও সরকার আর এ দেশে আসবে না।’

মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাবসহ প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান