রাষ্ট্রপতিকে দেওয়া সার্চ কমিটির নাম প্রকাশের অনুরোধ ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৮

নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির দেওয়া নামগুলো সিদ্ধান্ত গ্রহণের আগে জনজ্ঞাতার্থে জানানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অনুরোধ জানায় দলটি।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে তারা মহামান্য রাষ্ট্রপতিকে এই অনুরোধ জানিয়েছিলেন। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি আরও স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা পাবে। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে ৩২৯ জনের নামের মধ্য থেকে ১০ জনের নাম নির্ধারিত সময়ের পূর্বেই মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রদানের জন্য সার্চ কমিটিকে ধন্যবাদ জানায় ওয়ার্কার্স পার্টি। তারা সঙ্গতভাবেই বলেছেন যে, এই নাম প্রকাশ করা বা না করা মহামান্য রাষ্ট্রপতিরই এখতিয়ার। ওয়ার্কার্স পার্টি আশা করে মহামান্য রাষ্ট্রপতি এই দশ নাম প্রকাশ করে এতদসংক্রান্ত জনদাবি পূরণ করবেন।’

ওয়ার্কার্স পাটির বিবৃতিতে সুজন ও তার সহযোগীদের অনুসন্ধান কমিটিতে কোন রাজনৈতিক দল কাদের নাম দিয়েছে জানতে চেয়ে বারংবার যে কথা বলছে, তা ‘অতি আবদার’ বলে অভিহিত করা হয়। আসলে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়াতো বটেই, রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করাই এই তথাকথিত সংগঠনগুলোর লক্ষ্য। রাজনৈতিক দল ও নেতাদের মাইনাস করার যে রাজনীতি অতীতে হয়েছিল এটা তারই ধারাবাহিকতা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী