গণ-অধিকার পরিষদের সমাবেশ পণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ১৮:০৭আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৮:০৭

নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অধিকার পরিষদের পূর্বঘোষিত সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়েছে।

দলটির একাধিক নেতাদের অভিযোগ করেছেন,  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার (৪ মার্চ) বেলা ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের গণসমাবেশের আয়োজন করা কথা থাকলে, দুপুরের পর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে।  শাহাবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।

তারা জানান, পরে সেখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে গণ-অধিকার পরিষদের নেতকর্মীরা অবস্থান নেন এবং পরে তারা তাদের পল্টনের দলীয় কার্যলয়ে চলে যায়।

গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ওদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। ৯১-তে রুখে দাঁড়িয়েছিল, এবারও রুখে দাঁড়াবে। এই সরকারকে তারা এমন এক জায়গায় পাঠাবে, তা আপনারা দেখতে পাবেন।’

হামলার বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের মতো সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করাটা সম্পূর্ণ বেআইনি ও অমানবিক। কাজেই প্রশাসনের ভাই-বোনদের অনুরোধ করবো; সরকারের বেআইনি নির্দেশ পালন করবেন না।’

চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাসহ ৩ দফা দাবিতে বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশের ডাক দেয় সংগঠনটি।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের