২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক ডা. জাফরুল্লাহ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২২, ১৯:১০আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:২২

আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই হরতাল কর্মসূচির আহ্বান করেন তিনি।

শুক্রবার (১১ মার্চ) বিকাল চারটায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে, শুক্রবার সকালে একই দাবিতে হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনগণের কথা সরকারের কানে প্রবেশের জন্য আগামী ২৮ মার্চ সকল রাজনৈতিক দলের, সকল মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা।

সকল শ্রমজীবী মানুষকে হরতাল পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ২৮ তারিখ বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দল মত নির্বিশেষে যে যেভাবে পারেন ২৮ মার্চ এই হারতাল পালন করেন।

রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের আধা বেলার জন্য রাস্তায় নামা দরকার। আপনাদের কষ্ট হবে তারপরও অনুরোধ করছি আধা বেলা কষ্ট করেন। সরকারের নিরাপত্তা বাহিনীকে বলবো, অতীতের মতো হরতালের সময় নিজেরা গাড়ি ভেঙে আমাদের উপর দোষ চাপাবেন না।’ এই হরতালে প্রধানমন্ত্রীকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

হরতালের সমর্থন জানিয়েন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকারের সমস্ত উন্নয়ন ধ্বংস হয়ে পড়ে যখন জনগণ টিসিবির গাড়ির পিছে হুমড়ি খেয়ে পড়ে।’

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, ‘আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যেই আছি। ডা. জাফরুল্লাহ চৌধুরীর অতীতের সকল যৌক্তিক কর্মসূচিতে আমরা তার পাশে ছিলাম, এখনও আছি। তবে হরতাল যেহেতু একটি বড় রাজনৈতিক কর্মসূচি সেহেতু আমরা দলের মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।’

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন,  নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৮ মার্চ ভুখা মিছিল করব।

এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী