দুর্ভিক্ষের পদধ্বনি আবারও শোনা যাচ্ছে: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৬:৪২আপডেট : ১২ মার্চ ২০২২, ১৬:৪৬

দেশে দুর্ভিক্ষের পদধ্বনি আবারও শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত ব্যারিস্টার মওদুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, অমর্ত্য সেন তার বইয়ে লিখেছেন, ১৯৭৪ সালে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। কিন্তু দুর্ভিক্ষে তিন লাখ মানুষ মারা গিয়েছিল। সেই দুর্ভিক্ষের পদধ্বনি আবারও শোনা যাচ্ছে। অনাহারে মারা যাচ্ছে না ঠিকই, কিন্তু অর্ধাহার ও অপুষ্টিতে আছে অনেকে।

মওদুদ আহমদ স্বরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমরা দুজন দুই দল করতাম। কিন্তু সম্পর্ক ছিল আন্তরিক ও পারিবারিক। মওদুদ আহমদ ভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। ছাত্র রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখন কেউ কেউ তা অস্বীকার করতে চাইছেন। এরশাদের আমলে কারাগারে ছিলেন, বিএনপির আমলেও গ্রেফতার হয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তিনি দক্ষ ছিলেন। আমরা তাকে সম্মান দিতে পারিনি। এই সরকার কারও অবদান মূল্যায়ন করে না। কাউকে মর্যাদা দিতে রাজী নয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রায়ই দেখি বড় বড় দলের নেতারা তাদের নেতৃত্বের ওপর সন্তুষ্ট নয়। কিন্তু সেই নেতা যখন মঞ্চে ওঠেন তখন তারা নেতিবাচক কথা বলেন না। একটা দেশ এভাবে গড়ে উঠতে পারে না।

জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দীনের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম. আমির উল ইসলাম, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবদুল মতিন, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।

/বিআই/এফএ/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী