পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের দায় ওয়াসার: বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১৬:৪৪আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৬:৪৪

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ‘দ্রুত ব্যবস্থা না নিলে কলেরাসহ পানিবাহিত রোগ আরও ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করতে পারে। তাই এই রোগের প্রাদুর্ভাবের দায়ভার ওয়াসাকে তথা সরকারকেই নিতে হবে। দ্রুত এলাকাগুলোতে পানি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

বুধবার (৩০ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বজলুর রশীদ এসব কথা বলেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ১৩ মার্চ থেকে গড়ে প্রতিদিন হাজারেরও বেশি রোগী ভর্তি হচ্ছে মহাখালীর আইসিডিডিআর,বিতে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু টাঙিয়ে ৩৫০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে। অন্যান্য হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। বিগত বছরগুলোর তুলনায় এই সময়ে এরকম রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি।

বিবৃতিতে ফিরোজ বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে মানুষ যখন দিশেহারা সেই সময়ও পানি-বিদ্যুৎ-গ্যাসসহ সেবাখাতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা সরকারের গণবিরোধী অবস্থানকেই স্পষ্ট করে। বারবার ওয়াসার পানির মূল্যবৃদ্ধির পরও সেবার মান বাড়েনি বরং সরবরাহকৃত পানির গুণগত মান ও ব্যবস্থাপনা ক্রমশ নিম্নগামী।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম