বিত্তবানদের গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বিদিশার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৭:৫৮আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২০:৪৫

সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা। তিনি বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রেখে মানুষকে পবিত্র মাহে রমজানে ইবাদত করার সুযোগ দিন। রাষ্ট্রের বিত্তবান ব্যক্তিদের সমাজের গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার’ মহিলা পার্টির উদ্যোগে দরিদ্র নারীদের ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন বিদিশা।

উদ্যোক্তা করভি মিজান জানান, দুস্থ মহিলাদের পবিত্র মাহে রমজানের মধ্যে সাহায্য করার পরিকল্পনা তারা নিয়েছেন। উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীতে আগামী শুক্রবার জাতীয় পার্টির পক্ষ থেকে পণ্যসামগ্রী বিতরণ করা হবে।

‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার’ সদস্য করভী মিজানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিদিশার আইন ও রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত হাসান, দলের যুগ্ম-মহাসচিব শাহজাহান সিরাজ, হাবিবুল হাসান, সিকদার আনিসুর রহমান প্রমুখ।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন