এলডিপির দুই অংশ মুখোমুখি

রেদোয়ানের বিরুদ্ধে ব্যবস্থার দাবি সেলিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ১৪:৩২আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪:৩২

অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি’র মহাসচিব রেদোয়ান আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হয়েছে এলডিপি’র (আব্বাসী-সেলিম) আরেকটি অংশ। এই অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোটে থেকে ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্য দিয়েছেন রেদোয়ান আহমেদ। এতে করে দলটির দেউলিয়াত্ব প্রকাশ হয়েছে।  ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যে আঁতাতের চেষ্টা ছিল তা রেদোয়ান আহমেদের বক্তব্যে প্রমাণিত হয়েছে। দেনা-পাওনা না মেলার কারণে এবং অলি আহমদের অতিচাহিদার কারণে এলডিপি তখন আওয়ামী সরকারে যেতে পারেনি বলে বাজারে গুজব আছে। বিএনপি’র উচিৎ হবে অনতিবিলম্বে অলি আহমদের এলডিপি’র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।’

বুধবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন এ কথা বলেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি’র মহাসচিব রেদোয়ান আহমেদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে এ বিবৃতি দেন শাহাদাত হোসেন সেলিম।

রেদোয়ান আহমেদের ‘বিএনপির কিছু নেতা একদিকে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন, অন্যদিকে কেউ কেউ ঐক্য বিনষ্টের জন্য বিভিন্ন সভা-সমাবেশে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। ‘ঐক্য বিনষ্টের প্রয়াস’ শীর্ষক বক্তব্যের সমালোচনা করে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘জনগণ যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ, তখন ‘নির্বাচনের আগে জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব একটি রাজনৈতিক ষড়যন্ত্র ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা মাত্র।’

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘অলি আহমদের এলডিপি একটি কাগুজে বাঘ। আর তার অংশের মহাসচিব রেদোয়ান আহমেদ অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে নন। তিনি মন্ত্রী হিসেবে দুর্নীতিসহ নানা কিছুতে বিতর্কের জন্ম দিয়েছেন। যিনি বিএনপি’র কল্যাণে এমপি হয়েছে, যিনি বিএনপি’র কল্যাণে মন্ত্রী হয়েছেন, আজ তার মুখেই বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য শোনা যায়।’

শাহাদাত হোসেন সেলিম আরও বলেন, ‘এই তো কিছুদিন আগে রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগদানের জন্য দ্বারে-দ্বারে ধর্না দিয়েছেন। আজকে তাদের মুখেই শেখ হাসিনার অধীনে জাতীয় সরকার গঠনের কথা শোনা যায়। এটা কোনও ‘নিজস্ব মত’ হতে পারে না। এটা দেশের মানুষের সঙ্গে পরিহাস, প্রতারণা বৈকি কিছু নয়।

‘এই চক্রান্তকারীদের জোটে রেখে আগামী দিনে কোনও রাজনৈতিক স্বার্থই হাসিল করা সহজ হবে না’, জানিয়ে শাহাদাত হোসেন সেলিম অনতিবিলম্বে অলি আহমদের এলডিপিকে জবাবদিহি করার দাবি জানান বিএনপির প্রতি।

আরও পড়ুন:

 
/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের