পরিবহন চাঁদাবাজি বন্ধে সরকার ব্যর্থ: পঙ্কজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ১৮:৪৭আপডেট : ১৪ মে ২০২২, ১৮:৪৭

ঐক্য ন্যাপ সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ঈদ মৌসুমে পরিবহন খাতে চাঁদাবাজি দমন ও অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে সরকার ব্যর্থ হয়েছে। শনিবার (১৪ মে) শাহবাগে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ উত্তর দেশের পরিস্থিতিতে সংগঠনের করণীয় নির্ধারণকল্পে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, মানুষ যে ভালো নেই এটুকু বোঝার ক্ষমতা আমাদের ক্ষমতাসীন সরকার অনেক আগেই হারিয়ে ফেলেছে। সে জন্যই ভোজ্যতেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির পর সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে যাবার তো কোনও কারণ ছিল না।

সভার শুরুতে সংগঠনের উপদেষ্টা খ্যাতিমান শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও বিশিষ্ট সাহিত্যিক কথাশিল্পী শওকত ওসমানের ২৪তম মৃত্যুদিবস উপলক্ষে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সালেহ আহমেদ। আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্য ডা. সারওয়ার আলী, অ্যাডভোকেট এসএমএ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি