মেননের ৭৯তম জন্মদিন উদযাপন

‘আদর্শের বদলে সুবিধা নেওয়া এখন রাজনীতির নিয়ম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ০১:১৬আপডেট : ১৯ মে ২০২২, ০১:১৬

নিজের ৭৯তম জন্মদিন উদযাপন করতে গিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘নেতা হওয়ার জন্য এখন যেমন প্রটোকল লাগে, তা আমাদের জানার বাইরে ছিল। নেতা হবে মানুষের প্রাণের লোক, যার জন্য তারা জীবন দিতেও দ্বিধা করবে না। কিন্তু ভোগবাদী এই সমাজব্যবস্থা এসব কিছুই কেড়ে নিয়েছে। ত্যাগের বদলে ভোগ, আর আদর্শের বদলে সুবিধা পাওয়ার এটাই বর্তমানে রাজনৈতিক কর্মীদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।’    

বুধবার (১৮ মে) দলীয় প্রধানের জন্মদিনে দলের কার্যালয়ে আয়োজিত মিলন মেলায় ‘যাপিত জীবন’ সম্পর্কে আলোচনায় মেনন এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘রাজনৈতিক কর্মী হতে হলে মানুষের পাশে থাকতে হবে। আমাদের নেতারা মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মনি সিংহ, অমল সেনদের মতো মানুষেরা এটাই আমাদের শিখিয়েছেন। আর কমিউনিস্ট হতে হলে তুলনাহীন ত্যাগ, ক্লেশ ও কষ্ট স্বীকার করার মানসিকতা থাকতে হয়। কৃষক-খেতমজুরের ঘরে, শ্রমিকের বস্তিতে রাত কাটাতে হয়। তাদের খাবার ভাগ করে খেতে হয়।’

তিনি উল্লেখ করেন, ‘আমার এ কথাগুলো প্রাচীন লোকের কথা মনে হতে পারে। কিন্তু এটাই সর্বজনীন সত্য, যা বাদ দিলে রাজনীতি আর রাজনীতি থাকে না। সেটা অর্থ-বিত্ত করার, ক্ষমতার ভাগ নেওয়ার বাহন হয়ে দাঁড়ায়- যেমনটা এখন হচ্ছে।’

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে মেনন বলেন, ‘এই বয়সেও যাতে তারুণ্যের সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি সে দোয়া ও শুভ কামনা জানাবেন।’

রাশেদ খান মেনন জন্মদিন উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই আনন্দ উৎসবে রাশেদ খান মেননকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির নেতাকর্মীরা।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি