‘বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষকে বিপদে ফেলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মে ২০২২, ২১:২১আপডেট : ২৫ মে ২০২২, ২১:২১

বিদ্যুৎ ও গ্যাসের দামবৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপদে ফেলবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।  তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধির তৎপরতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (২৫ মে) এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্নীতি বন্ধ করলে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দামসহ কোনও কিছুরই দাম বাড়ানোর প্রয়োজন হবে না।’

বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা দাম বাড়ানোর যুক্তি তৈরি করবে। তা বহুগুণে সব পণ্যের দাম বাড়াবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে দুর্বিষহ করে তুলবে। এমনিতেই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ খুব অসহায় জীবন-যাপন করছে।’ এই মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে সংশ্লিষ্টদের ফিরে আসার আহ্বান জানান তিনি।

চরমোনাই পীর বলেন,  ‘দেশে দুর্নীতির হরিলুট শুরু হয়েছে।  মিডিয়ায় এসেছে, শুধুমাত্র ২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে আট লাখ কোটি টাকা। দেশের সাধারণ  খেটে খাওয়া মানুষ আজ  অসহায় জীবন যাপন করছে। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে কম আয়ের মানুষ এবং মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষ নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। অথচ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে।’ তিনি পাচারকৃত টাকাগুলো ফিরিয়ে এনে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান।

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী