সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ নুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২২, ২০:৪১আপডেট : ২৮ মে ২০২২, ২০:৪১

বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্নমতের নাগরিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করা ও গুম হওয়া নাগরিকদের সন্ধানের দাবিতে গণঅধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভে ক্ষমতাসীনদের পাশাপাশি বিরোধী পক্ষকেও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দলের সদস্য সচিব নুরুল হক নুর।

শনিবার (২৮ মে) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে গুলিস্তান জিরো পয়েন্ট, প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘দেশের অর্থনীতিতে এখন যেটা দেখছেন এটা ফরমালিন ইকনোমি। এভাবে দুর্নীতি, লুটপাট চলতে থাকলে দুই বছরের মাথায় দেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে।’

পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘ক্ষমতার পরিবর্তন হলে এই সরকারের নেতারা বিদেশে পালিয়ে যাবে। তাই সরকারি দলের নেতাকর্মীদের বলতে চাই, আপনারা সহনশীল হন, পরিস্থিতি বুঝুন।’

বিএনপিকে ইঙ্গিত করে নুরুল হক বলেন, ‘আপনারা অতীতে ক্ষমতায় ছিলেন। ভবিষ্যতে সম্মিলিত সরকার গঠিত হলে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে থাকবে। কিন্তু আপনাদের আচরণ যদি অসহিষ্ণু হয়, মানুষ কীভাবে সহনশীল রাষ্ট্র আশা করবে? আমরা প্রেসক্লাবের এখান থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু দেখেছি, আপনাদের কর্মসূচি চলছে। শীর্ষ নেতারা আমাদের জায়গা করে দেওয়ার কথা বললেও নেতাকর্মীরা দেননি। এতে প্রমাণ হয়, আপনাদের মধ্যে এখনও সহনশীলতা তৈরি হয়নি।’

যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মাহফুজুর রহমান, আবু হানিফ, সোহরাব হোসেন, মিয়া মশিউজ্জামান, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, ফাতেমা তাসনিম, সহকারী আহ্বায়ক এরশাদ সিদ্দিকী, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী