গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজনীতিকদের প্রতিবাদ অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৮:৫৩আপডেট : ০৬ জুন ২০২২, ১৮:৫৩

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। সোমবার (৬ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো পৃথক-পৃথক বিবৃতিতে বিভিন্ন দলের নেতারা অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

গ্যাসের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। বিবৃতিতে তারা উল্লেখ করেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধিতে বাসায় রান্নার খরচ বাড়ার সঙ্গে সঙ্গে সার কারখানা ও শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাবে। বাসায় প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসে খরচ বাড়বে প্রায় ৪৩ শতাংশ। নতুন করে দাম বৃদ্ধিতে নানা সংকটে বিপর্যস্ত জনজীবনকে আরও দুর্দশাগ্রস্ত করে ফেলবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম প্রায় ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। প্রিপেইড মিটার গ্রাহকের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ৪৩ শতাংশ। যখন দেশের জনগণ দৈনন্দিন বাজারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি