২৭ জুন দেশে ফিরবেন রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৭:১২আপডেট : ২৩ জুন ২০২২, ১৭:১২

সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী সোমবার (২৭ জুন) দেশে ফিরে আসবেন। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ কথা জানিয়েছেন। গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থ্যাইল্যান্ডে যান রওশন।

মামুন হাসান বলেন, ‘বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা দেবেন। দুপুর ১২টা ১০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।’

‘এ সময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সঙ্গে অবস্থানকারী ছেলে রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন,’ বলেন তিনি।

উল্লেখ্য, জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে তিনি আগামী ৪ জুলাই রুটিন চেকআপের লক্ষ্যে ফের ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম