দেশকে রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ১৯:০১আপডেট : ২০ জুলাই ২০২২, ১৯:০১

সংকট থেকে দেশকে রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে নয়, নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে হতে হবে।’

বুধবার (২০ জুলাই) বিকালে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ ফতুল্লা থানা শাখা আয়োজিত  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘সরকারের বিগত দিনের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থপাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত আশঙ্কাজনকভাবে কমছে। ফলে  প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ঋণপত্র খুলতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।  দেশ ভয়াবহ সংকটের দিকে।’

দলটির ফতুল্লা থানা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন— ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বেপারী, মাওলানা মামুনুর রশীদ, মাসুদুর রহমান প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়