নিছক আনুষ্ঠানিকতায় আপনাদের সময় নষ্ট করতে চাই না : বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৫:৪৬আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫:৪৬

নির্বাচন কমিশনে সংলাপে আমন্ত্রিত ছিল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। সোমবার (২৫ জুলাই) দলটি তার নির্ধারিত সংলাপে অংশ নেয়নি। অংশ না নেওয়ার লিখিত কারণও ইসিকে জানিয়েছে দলটি। এক্ষেত্রে বিগত কমিশনকে দেওয়া প্রস্তাবনা বাস্তবায়ন না হওয়ার কথা উল্লেখ করেছে বাসদ।

লিখিত বক্তব্যে বাসদ জানায়, ‘আগের নির্বাচন কমিশনে লিখিত প্রস্তাবনা দিলেও কমিশন তা গ্রহণ করেননি এবং কেন গ্রহণ করা হলো না সে সম্পর্কে কোনও মতামতও জানানো হয়নি। মতবিনিময় সভায় গিয়ে একই বিষয় বারবার উত্থাপন করে নিছক আনুষ্ঠানিকতায় আপনাদের সময় নষ্ট এবং কমিশনকে বিব্রত করতে চাই না।’

বর্তমান কমিশনের অবস্থান ও ভাবমূর্তি নিয়ে জনমনে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে বলেও দলটি ইসিকে পাঠানো লিখিত বক্তব্যে দাবি করেছে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারকে উদ্দেশ করে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদের সই করা চিঠিতে বলা হয়, ‘যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারা বলতে পছন্দ করেন যে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে। নির্বাচন কমিশনের ক্ষমতার পরিধি যে স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল নয় কমিশনের অতীত কর্মকাণ্ড দেখলে কারও বুঝতে অসুবিধা হয় না।’

বর্তমান কমিশনের কিছু মন্তব্যের উদ্ধৃতি এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের ইচ্ছাপূরণের যন্ত্রে পরিণত হয়েছে বলে জনমনে ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। যা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক।

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি