ইসির সংলাপ

সব আসনে ইভিএম চায় বিকল্পধারা বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুলাই ২০২২, ১৪:৩২আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৫:০৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি বন্ধে সব আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনা সদস্য মোতায়েন চায় বিকল্পধারা বাংলাদেশ। মঙ্গলবার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এমন দাবি করে দলটি। 

দলটির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের নেতৃত্বে ১১ সদস্যদের একটি প্রতিনিধি দল ইসির সাথে সংলাপে অংশ নিয়েছে।

ইসির সঙ্গে সংলাপে লিখিত সাত দফা প্রস্তাবনা দেয় বিকল্পধারা। সব কেন্দ্রে ইভিএম ছাড়াও তাদের অন্য প্রস্তাবনাগুলো হলো- নির্বাচনের সময়ে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি না হয় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে; নির্বাচন ক্যাম্পেইনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে; ভোটারদের ভোট দেওয়ার গোপনীয়তা নিশ্চিত করতে হবে এবং ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত লোকের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 

এছাড়াও ভোট কেন্দ্রে পেশী শক্তি ব্যবহার রোধ কল্পে প্রতিটি ভোটকেন্দ্রে সামরিক বাহিনীর অন্তত ৫ সদস্যকে নিয়োগ দেওয়া এবং ভোট কেন্দ্রে দ্রুত সময়ে ভোট গণনা সম্পূর্ণ করে ভোটের ফলাফল উপস্থিত এজেন্টদের কাছে হস্তান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করারও প্রস্তাব দিয়েছে দলটি।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের