২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
রবিবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপন করা বেদিতে শ্রদ্ধা জানান দলটির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন— পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান, আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, কিশোর রায় প্রমুখ।









