রাজনীতিকে সংঘাতের পথে ঠেলে দেওয়া হচ্ছে : সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:০৩

‘বিরোধী দলগুলোর মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপ গ্রহণযোগ্য নয়। সরকারি দলের এজেন্ডা বাস্তবায়ন করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বেসামাল হয়ে সরকার ও সরকারি দল রাজনীতিকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে।’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন।

সাইফুল হক উল্লেখ করেন, ‘নির্বাচন যত এগিয়ে আসছে, সরকার ও সরকারি দল ততই সহিংস ও সন্ত্রাসী পথ অবলম্বন করছে। পরিকল্পিতভাবেই রাজনীতিকে তারা সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সভা-সমাবেশেও তারা হামলা ও আক্রমণ করছে।’

দলটির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক।

সভার শুরুতে দলের কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য সাইফুদ্দিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী