যুবলীগের মহাসমাবেশ শুক্রবার: মাঠেই হবে জুমার জামাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ২০:৫৩আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২২:৩৩

প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে যুবলীগ। ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে তারা। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। বুধবার (৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত প্রস্তুতির বিষয় গণমাধ্যমকে তুলে ধরা হবে।

এদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি দাবি করেছে, যুব মহাসমাবেশে সারা দেশ থেকে ১০ লাখের বেশি লোক অংশ নেবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, সংগঠনের নেতারা ও দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীদের বেশিরভাগই আগেভাগে চলে আসবেন। সবাই সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রবেশ করবেন। ওই দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজ সম্মেলনস্থলেই আদায়ের ব্যবস্থা করা হবে।

তারা জানিয়েছেন, ধর্মপ্রাণ মুসলমান শুক্রবার জুমার নামাজ আদায় করেন। সে ক্ষেত্রে সমাবেশে অংশ নিতে আসা বিপুল সংখ্যক মানুষের জন্য নামাজের ব্যবস্থা না হলে জুমার সময় বিশৃঙ্খল পরিস্থিতি ‍সৃষ্টি হতে পারে। বিষয়টি বিবেচনায় রেখে মহাসমাবেশ মাঠেই তারা জামাতের ব্যবস্থা রেখেছেন। অবশ্য চাইলে কেউ বাইরে গিয়ে তাদের সুবিধামতো মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সারা দেশ থেকে আমাদের লাখ লাখ নেতাকর্মী মহাসমাবেশে অংশ নেবেন। অনেকে সকালেই সেখানে প্রবেশ করবেন। বিষয়টি চিন্তা করে আমরা সমাবেশস্থলেই জুমার নামাজ জামাতে আদায়ের ব্যবস্থা রেখেছি। অবশ্য যদি কেউ চান বাইরে গিয়ে নামাজ পড়তে, সেই সুযোগও থাকবে।’

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
সর্বশেষ খবর
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি