ঠাকুরগাঁও-৩ আসন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ১৬:১০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৬:২৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম দিনে দেশের সামগ্রিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যে, সদ্য ঘোষিত জাতীয় সংসদের শূন্য আসনের ঠাকুরগাঁও-৩ আসনটিতে ওয়ার্কার্স পার্টি তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য ১৪ দলের প্রতি আহ্বান জানিয়েছে। সেই মর্মে জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে দলের নেতা কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে, অর্থের প্রশ্ন তুলে সংসদের উপ-নির্বাচনগুলোতে সিসিটিভি না দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং জাতীয় সংসদকে সামনে রেখে এ সকল উপ-নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন রাশেদ খান মেনন। রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে