ছাত্র ইউনিয়নে প্রথম ট্রান্সজেন্ডার নেতা

ঢাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১৬:০৭ আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৬:০৭

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শিশির বিন্দু। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। বুধবার (১১ জানুয়ারি) রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়ন সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহর উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন কাওসার আহমেদ রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিরাজুল ইসলাম।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ শিশির বিন্দুকে বিশেষভাবে অভিনন্দিত করে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘শিশির তার নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই সব ধরনের লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।’

কাউন্সিলের মধ্য দিয়ে শিশিরকে নির্বাচিত করায় রাজবাড়ী জেলা সংসদের সব কাউন্সিলরকে অভিনন্দন জানায় কেন্দ্রীয় সংসদ।

/এফএস/
সম্পর্কিত
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারি ঘোষণার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!