লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুর

জেলা প্রশাসককে আইনের আওতায় আনার দাবি ছাত্র ইউনিয়নের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ এপ্রিল ২০২৫, ০১:১৪আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০১:১৪

লালমনিরহাটে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নির্দেশে মুক্তিযুদ্ধের ম্যুরাল ভেঙে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। 

মঙ্গলবার (১ এপ্রিল) যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, গত ৩০ মার্চ লালমনিরহাটে জেলা প্রশাসকের নির্দেশে মুক্তিযুদ্ধের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। যা আমাদের জাতীয় গৌরবের ওপর আঘাতের শামিল।

তারা অভিযোগ করেন, এর আগে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যেন স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সেখানে শ্রদ্ধা নিবেদন করা না যায়। ম্যুরালটি ভেঙে ফেলা হলেও এখনও পর্যন্ত জেলা প্রশাসককে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হয়নি।

তারা অবিলম্বে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে চাকুরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান। কারণ মুক্তিযুদ্ধের ওপর আঘাত বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে এবং সরকারকে দাবি আদায়ে বাধ্য করবে। 

বিবৃতিতে ৫ আগস্টের পর সারা দেশে ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য পুনঃনির্মাণেরও দাবি জানান নেতারা। 

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি