ভাবমূর্তি রক্ষায় দুর্নীতির তদন্ত করা উচিত: জাপা মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ১৬:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬

জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সরকার ব্যবস্থা নিলে জাতীয় পার্টি তাতে সহায়তা করবে।’

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এদিন জাতীয় পার্টির (জেপি) সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেপি নেতা নাসির উদ্দিন ইমরান (ঝালকাঠি-নলছিটি) এবং মো. মেহেদী হাসান শাহাদাত আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুন্নু বলেন, ‘অর্থমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, তিনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। কারা বিদেশি ফল আমদানির নামে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, তা দেখার যেন কেউ নেই। দেশের মানুষ ভালো নেই, কারও যেন কোনও দায়িত্ব নেই।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী