বিদ্যুতের মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ২০:৪১আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২০:৪১

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘বিদ্যুতের পর গ্যাসের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে, যা মড়ার উপর খাঁড়ার ঘা।’ শনিবার (২১ জানুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘সরকারের একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। এভাবে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিয়ে জনগণকে শোষণ করছে। ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না, ব্যবসা-বাণিজ্যে চরম অস্থিরতা ও হতাশা বিরাজ করছে। জনজীবনে চলছে মারাত্মক সংকট। উন্নয়নের নামে দেশে চলছে সীমাহীন লুটপাট।’

তিনি আরও বলেন, দেশে বাকস্বাধীনতা নেই, বিচার বিভাগে স্বাধীনতা নেই, নেই রাজনৈতিক অধিকার। প্রতিবাদ করলেই নামে নির্যাতনের খড়গ। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি; গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী।’

পবিত্র কোরআনের সঙ্গে সাংঘষিক শিক্ষা সিলেবাসের মাধ্যমে সরকার একটি গোষ্ঠীকে খুশি করছে মন্তব্য করে মাওলানা ইউনুছ বলেন, ‘দেশে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চক্রান্ত রুখে দিতে হবে। এ দেশের কোমলমতি শিশুদের বানরের সন্তান বানানোর ষড়যন্ত্র এবং হিজাব সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর পরিণাম শুভ হবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা এ বি এম জাকারিয়া, ঢাকা মহানগর দক্ষিণ সহসভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি