সরকার বিরোধী দলগুলোকে সহিংসতার পথে নিতে চাইছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক  বলেছেন, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার অব্যাহত উসকানি দিয়ে সহিংসতার পথে নিয়ে যেতে চাইছে। তিনি বলেন, ‘সরকারের যাবতীয় উসকানি, হামলা ও দমন নিপীড়ন মোকাবিলা করে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে যুগপৎ ধারায় আরও বেগবান করার জন্য সব বিরোধী দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবার দেশের মানুষ আন্দোলনের বিজয় নিয়েই ঘরে ফিরবে। চলমান আন্দোলনকে বিজয়ী করা ছাড়া ভোটের অধিকার, গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ— কোনও কিছুই নিশ্চিত করা যাবে না। এবারকার আন্দোলন নিছক গতানুগতিক ধারায় সরকার পরিবর্তনের জন্য নয়, এই আন্দোলন অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী গোটা ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই পরিচালিত।’

‘এই আন্দোলন বিশেষ কোনও দল বা জোটের নয়,বরং সমগ্র জনগণের। সে কারণে  সরকার ও সরকারি দলের শত বাধা, আর সন্ত্রাস মোকাবিলা করে দেশের মানুষ আন্দোলনের কাতারে সামিল হচ্ছে।’ বলে যোগ করেন সাইফুল হক।

অনুষ্ঠানে রাজনৈতিক রিপোর্টের ওপর বক্তব্য রাখেন— পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম,  নির্মল বড়ুয়া মিলন, শহীদুজ্জামান লাল মিয়া, অরবিন্দু বেপারি বিন্দু, ফিরোজ আহমেদ,  জসিম উদ্দিন রাঢ়ী, শেখ মোঃ শিমুল, মীর রেজাউল আলম প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে