রোজায় দ্রব্যমূল্য কমানোর দাবি ইসলামী গণতান্ত্রিক পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ১২:৪৯আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১২:৪৯

বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

পবিত্র রমজানে জিনিসপত্রের দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এম এ আউয়াল বলেন, 'রমজান মাসে পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করে ব্যবসা করুন। এ মাস ইবাদতের মাস। এ মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ইবাদতে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।'

বিজ্ঞপ্তিতে রোজার মধ্যেই সারা দেশে কারাবন্দী আলেম-ওলামাদের মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানান ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
নির্বাচনে অংশ নেবে না ইসলামী গণতান্ত্রিক পার্টি 
মরদেহ পোড়ানোর ঘটনায় ইসলামী গণতান্ত্রিক পার্টির নিন্দা
‘৫০ বছর ধরে কওমি মাদ্রাসায় জাতীয় সংগীত চর্চা হয় না’
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের