ঘরে-বাইরে কোথাও শান্তি নেই: কর্নেল অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ১৮:০৫আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৮:১৫

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, নিত্যপণ্যের মূল্য ক্রয়সীমার ঊর্ধ্বে চলে যাওয়া কারণে অনেকে অর্ধাহারে ও অনাহারে জীবিকা নির্বাহ করছে। জনগণের জীবন নরকে পরিণত হয়েছে। ঘরে-বাইরে কোনও জায়গায় শান্তি নেই।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর পূর্ব পান্থপথে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপির এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘জনগণের আর যাওয়ার কোনও জায়গা নেই। এ অবস্থা আর কতদিন চলবে? তাদের দুঃখ-দুর্দশা লাঘবের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সবাই রাস্তায় নেমে আসতে শুরু করেছে। বেশি সময়ক্ষেপণ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।’

তিনি বলেন, ‘সরকার তার অবৈধ কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য সংবাদপত্রের কণ্ঠ রোধ করছে। অনেক সম্পাদক ও সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।’

এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন– এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি