শেখ হাসিনার অধীনে কোনোদিন নির্বাচনে যাবো না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৯:২১আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৯:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনোদিন নির্বাচনে যাবেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচন কমিশন জানে বিরোধী দলগুলো নির্বাচনকে আগেই প্রত্যাখ্যান করেছে। তবুও তারা প্রস্তাব দিচ্ছে নির্বাচনে আসার। কারণ বিশ্ববাসীকে দেখাতে হবে, আমরা চেষ্টা করছি– যাতে সবাইকে নিয়ে নির্বাচন করতে পারি। আমি বলবো এটার নাম চেষ্টা না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আমরা কোনোদিন নির্বাচনে যাবো না।’

বিরোধী দলগুলোকে দেওয়া নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে মান্না বলেন, ‘এই নির্বাচন কমিশন সবার নামও জানে না। সিপিবির কাছে চিঠি দিয়েছে, দলের নাম লিখেছে আরেকটা। এমনই আজকের নির্বাচন কমিশন। এ কারণেই বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করতে রাজি নই।’

সরকার জীবনের নিরাপত্তা দিতে পারেন না মন্তব্য করে নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, ‘এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন আমার-আপনার পেটে ক্ষুধার আগুন জ্বলবে। তারা রাস্তার নিরাপত্তা দিতে পারে না, জীবনের নিরাপত্তা দিতে পারে না, চাকরির নিরাপত্তা দিতে পারবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন– নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের