শনিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম জানাবে তৃণমূল বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ২০:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৯

ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করেছে তৃণমূল বিএনপি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে আগামীকাল শনিবার (৬ মে) দুপুর ১২টায় গুলশান-১-এ (শ্যুটিং ক্লাব ও এসিসিএল ক্লাবের সামনে) দলের সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে তৃণমূল বিএনপির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থাকবেন।

শুক্রবার (৫ মে) দলের প্রেস সচিব তারেক হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মৃত্যুবরণ করেন। তার পদটি শূন্য হয়ে আছে। এ অবস্থায় গঠনতন্ত্র মোতাবেক ৯০ দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্য পদটি পূরণ করার বিধান রয়েছে।

দল থেকে জানানো হয়েছে, গত ২২ মার্চ এক জরুরি সভা ও আজ (৫ মে) সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদটি পূরণ করা হয়। আগামীকাল শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম জানানো হবে।

দলের সূত্রগুলো বলছে, নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার মেয়ে অন্তরা সেলিমা হুদা হওয়ার সম্ভাবনা রযেছে। শনিবার তার নাম ঘোষণা হবে।

এ বিষয়ে জানতে অন্তরা সেলিমাকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নাজমুল হুদা যখন গুরুতর অসুস্থ, তখন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। দলটির নির্বাচনি প্রতীক ‘সোনালি আঁশ’।

আরও পড়ুন:
দল জানে না নিবন্ধনের খবর, ল চেম্বারে কার্যালয়

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের