সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে বিক্ষোভ করবে বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ১৮:৩৪আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৯:০৮

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ২৯ জুলাই দেশব্যাপী বিক্ষোভ দিবস ডেকেছে বাসদ।

রবিবার (৯ জুলাই) ও সোমবার (১০ জুলাই) দুদিনব্যাপী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে (৫ম তলায়) সভাটি অনুষ্ঠিত হয়। বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান।

সভায় ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি খাতে দুর্নীতি-লুটপাট-দুঃশাসন বন্ধ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে ২০ জুলাই থেকে মাসব্যাপী জেলায় জেলায় কর্মিসভা, সমাবেশ, মিছিল কর্মসূচি দিয়েছে বাসদ।

বাসদের নেতারা মনে করেন, ‘বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। বিরোধী মত-পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।’

এছাড়া সভায় আগামী ৭ নভেম্বর ৪৩তম পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশব্যাপী জনসভা, সমাবেশ, লাল পতাকা মিছিলসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী