নির্বাচন বাতিলের দাবিতে রংপুরে বামজোটের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:০২আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:০২

দ্বাদশ সংসদ নির্বাচনকে জনগণের প্রত্যাখ্যান করা প্রহসনের নির্বাচন অভিহিত করে বিক্ষোভ করেছে রংপুর জেলা বাম গণতান্ত্রিক জোট। এই নির্বাচনের ফল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।

মঙ্গলবার দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে বামজোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরের সামনে সমাবেশ করেন।

বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক, বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন– বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সিপিবি রংপুর মহানগর কমিটির সদস্য আবির ইয়ামিন, বাসদ নেতা মমিনুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ প্রশাসনের শক্তি কাজে লাগিয়ে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করলেও জনগণ সেই নির্বাচনে অংশ নেয়নি। জনগণ এই নির্বাচন বয়কট করেছে, ফলে এই নির্বাচন একটি দলের নেতাকর্মীদের নির্বাচন হয়েছে। গণতন্ত্র রক্ষার কথা বলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তাই অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণের ভোট বর্জনের এই নীরব প্রতিবাদ সরকার পতনের অপ্রতিরোধ্য আন্দোলনে পরিণত হবে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী