রাজধানীতে এলডিপির পদযাত্রা ১৮-১৯ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৯:৩১আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৯:৩১

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, সরকারের লুটপাট, দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বেহাল অবস্থায় পড়েছে। দেশের কোনও মানুষ ভালো নেই। শ্রমজীবী মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে দিশাহারা। এই সরকারের পতনই এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে পারে। তাই বর্তমান সরকারের পতনের লক্ষ্যে দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একদফা দাবি আদায়ে রাজপথে নামতে হবে।

বুধবার (১২ জুলাই) বিকাল ৫টায় রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু এখন দেশে আমার কথা বলার কোনও অধিকার নেই, নিরাপত্তা নেই। আমার নির্বাচনি এলাকায় কোনও সভা-সমাবেশ করতে পারি না। যেখানেই সভা করতে যাই সেখানেই হামলা করা হয়। আমরা আর কতো মার খাবো। এখন সময় ঘুরে দাঁড়ানোর। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন করা হবে।

আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। অথচ সারা দেশের মানুষ গণতন্ত্র চান। নিজের ভোট নিজে দিতে চান। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে, এই শেখ হাসিনার অধীনে নয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ জুলাই ১০টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা এবং ১৯ তারিখ একই সময়ে আবদুল্লাহপুর হতে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে এলডিপি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী