অবাধ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ২০:০৩আপডেট : ১২ জুলাই ২০২৩, ২০:২৫

বিএনপির পাশাপাশি একদফা কর্মসূচিতে সহমত পোষণ করেছে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদ (নুর)। বুধবার (১২ জুলাই) বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘একদফা’ কর্মসূচিতে সম্মতির কথা জানিয়ে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে গণঅধিকার পরিষদ। 

দলটির নবনির্বাচিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে আজ আমরা এ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। দেশের জনগণের ভোটাধিকার হরণকারীদের বিদায় এবং অবাধ নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ঘোষিত আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হতে হবে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘আজকে রাজধানীতে বিরোধী দলের সমাবেশ ঠেকাতে কাঁচপুর, আমিনবাজার, টঙ্গীতে বাধা সৃষ্টি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মানুষের ফেসবুক চেক করে দেখছে—তারা কোন দলের অনুসারী। এরা আসলেই প্রশাসনের লোক নাকি সরকারের দলীয় লোক, তা জানা প্রয়োজন।’

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সংগঠনের উচ্চতর পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের