‘ইতিহাসের মোড় পরিবর্তনের মুখোমুখি দেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৩, ১৬:৫৩আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৬:৫৩

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাংলাদেশ এখন তার ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুখোমুখি। এবার মানুষ এই সংগ্রামে বিজয়ী হবে, দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবে।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত দলের জাতীয় পরিষদ সভায় সাইফুল হক এ মন্তব্য করেন।

তিনি বলেন, মানুষের নিরাপত্তা ও অধিকার কেড়ে নিয়ে সরকার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। পোশাক পাল্টানো সাইবার নিরাপত্তা আইনও সরকারকে রক্ষা করতে পারবে না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যেকোনও সময় আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে পারে। গণরোষে সরকারকে এবার বিদায় নিতে হবে।

সভায় বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য  এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন রাঢ়ী, মীর রেজাউল আলম, ইমরান হোসেন,, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, মোহাম্মদ ফিরোজ, সালাউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, নাঈম খান, ওসমানী আলী, খায়রুল ইসলাম, মোহাম্মদ  স্বাধীন, আবদুল হালিম ভূঁইয়া, বিপ্লব হোসেন খান প্রমুখ।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী