মুক্তিযুদ্ধবিরোধী শক্তিরা ড. ইউনূসকে ঘিরে কলকাঠি নাড়ছে: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ২০:০৪আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২০:০৪

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি বলেছে, দেশে জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে এলে হঠাৎ করে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে নিয়ে কতিপয় সুযোগসন্ধানী তথাকথিত সুশীলদের পক্ষ থেকে এক ধরনের মাতম তোলা হয়। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তার প্রতিফলন দেখা হচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব সীমানায় মাতম তোলা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি এসব কথা প্রকাশ করে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, ড. মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেলজয়ী, দেশের একজন সম্মানিত অর্থনীতিবিদ। নোবেল জয়ে দেশের সম্মান-সুনাম বয়ে এনেছেন তিনি। তার জন্য আমরা নিশ্চয় গর্ব অনুভব করি। একজন নোবেলজয়ী নিশ্চয় তার দেশ এবং বিশ্ব কল্যাণে অবদান রাখেন তার সর্বোচ্চ নৈতিকতা-সততা-স্বচ্ছতা জবাবদিহি দিয়ে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তিনি এমন কিছু বিতর্কের জন্ম দিয়েছেন এবং বেআইনি কাজ করেছেন, যা তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।’

আরও বলা হয়, ‘ড. মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের পদবি অবৈধ-অগঠনতান্ত্রিকভাবে আঁকড়ে থেকে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা-বন্ধ রেখেছিলেন, যা শ্রম আদালতের নির্দেশে তাকে ফেরত দিতে হয়েছে। সর্বশেষ কর ফাঁকির অভিযোগও তার বিরুদ্ধে এসেছে। সব ঘটনাই প্রমাণ করে, তিনি নৈতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। নিজেকে অবৈধ কর্মপন্থার সঙ্গে যুক্ত করেছেন।’

‘পুঁজিবাদী ব্যবস্থার ধারক ড. ইউনূসকে ঘিরে আমেরিকা-ইউরোপসহ বিভিন্ন দেশের নোবেল বিজয়ী এবং রাজনীতিবিদদের এক জায়গায় করে সুনির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য ১৬০ জনের নামে বিবৃতি দিয়ে এক বিশেষ চাপ তৈরির চেষ্টা হচ্ছে। ড. ইউনূসকে মহামানব বানিয়ে বাংলাদেশের প্রচলিত আইন ও গণতন্ত্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।’ অভিযোগ করে ওয়ার্কার্স পার্টি।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে