যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) পুরানা পল্টনে দারুস সালাম ভবনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মঞ্চের শরিক দল ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু জোটের পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা দেন।

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে– ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা, ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় কাওরান বাজারে পেট্রোবাংলার সামনে সমাবেশ ও পদযাত্রা, ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা এবং ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সমাবেশ ও পদযাত্রা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘আমরা এক দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনকে গণঅভ্যুত্থানের পথে নিয়ে যাওয়ার উদ্যোগের পাশাপাশি গোটা ব্যবস্থা পরিবর্তনের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাবনার ভিত্তিতেও জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি