গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৯:৩৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৯:৩৬

গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ ধারায় গণআন্দোলনের এক দফা দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় আরামবাগ থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। পরে গণফোরাম চত্বরে এসে দল দুটির  শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ হামলা করেছে বলে দল দুটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমাবেশে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এক যৌথ বিবৃতিতে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি বলেন, গণতান্ত্রিক শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে হামলা করে জনগণের একদফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করতে ষড়যন্ত্রের যে নীলনকশা সাজাচ্ছে, তা প্রতিহত করা হবে। দলীয় গুণ্ড বাহিনীর আক্রমণের জবাব এদেশের জনগণ দেবে।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
হাসপাতালে কামাল হোসেন, দেশবাসীর দোয়া চেয়েছেন 
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন 
যুগপৎসঙ্গীদের সঙ্গে বৈঠক স্থগিত করলো বিএনপি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের