নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১৬:১১আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৬:১৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে তৃণমূল বিএনপি। আসন্ন নির্বাচনেও অংশ নেবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সদ্য নিবন্ধনপ্রাপ্ত দলটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ঘোষিত দ্বাদশ নির্বাচন তফসিলের প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শমসের মবিন চৌধুরী বলেন, ঘোষিত তফসিলকে তৃণমূল বিএনপির পক্ষ থেকে স্বাগত জানাই। তৃণমূল বিএনপি আশা ও প্রত্যাশা করে দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে।

তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল মন্তব্য করে তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর থেকে তৃনমূল বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে মনোনয়ন চূড়ান্ত করা হবে। আমরা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবো।

এ সময় তিনি দ্বাদশ নির্বাচনের জন্য সব প্রার্থী, ভোটারদের ও ভোটকেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করার দাবি করেন।

শমসের মবিন বলেন, আমরা এটাও দাবি করি, সব পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যেন তাদের ওপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে নিরপেক্ষভাবে পালন করে।

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৃনমূল বিএনপির চেয়ারপারসন বলেন, আমরা ইসির ডাকা সংলাপে অংশ নিয়ে বস্তুনিষ্ঠ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি। তারা নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা, মহাসচিব তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের