দেশ বাঁচাতে এ সরকারকে না বলুন: ১২-দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ১৪:১৯আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৪:১৯

বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘জি-২০ লিডারস সামিট ২০২৩’-এর বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গে ১২-দলীয় জোটের নেতারা বলেছেন, ‘উনি বিশ্ব নিয়ে চিন্তা করেন অথচ উনি নিজের দেশের মানুষকে ভাতে ও আঘাতে মারতে শুরু করেছেন! জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্রকে হত্যা করে চলেছেন! তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে শেখ হাসিনাকে না বলুন।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে শেখ হাসিনার পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে ১২-দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা এসব কথা বলেন।

১২ জোটের নেতারা বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করিয়েছে, এখন আবার ওবায়দুল কাদের বলেন নির্বাচন কমিশন চাইলেই নির্বাচন পেছাতে পারবে। কারণ তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের পতনকে অনুভব করতে পারছেন।

বিক্ষোভ মিছিল আরও উপস্থিত ছিলেন ১২-দলীয় জোটের অন্য নেতারা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী